মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর গ্রামে আমগাছ থেকে পড়ে মোস্তাকিন (১৩) নামের এক শিশু আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় রতনপুর গ্রামে নুরুল ইসলামের ছেলে বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র মোস্তাকিন স্কুলে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে স্কুল ফাকি দিয়ে সে একটি আমগাছে উঠে আমপাড়তে গিয়ে ডাল ভেঙ্গে নিচে পড়ে যায়। তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়।