বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জামায়াত -শিবির ও পুলিশের সাথে সংঘর্ষে আহত এস আই এস মান্নানকে যশোর সিএমএইচ হাসপাতালে রেফার্ড

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগরে পুলিশের সাথে জামায়াত শিবিরের সংঘর্ষে আহত এস আই এস মান্নানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সিএমএইচ হাসপাতালে রেফার্ড করেন মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। আজ সকাল ১০ টার সময় আহত এস আই এস মান্নানকে নিয়ে একটি অ্যাম্বুলেন্সে যশোরের উদ্যেশে রওয়ানা হয়েছে। উল্লেখ্য,আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগরের গৌরিনগর গ্রামে জামায়াত শিবিরের নেতাকর্মীরা হরতাল সমর্থনে সড়ক অবরোধ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশের উপর ইটপাটকেল ও দেশয়ি অস্ত্র নিয়ে হামলা চালায়। এত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ারসেণ নিক্ষেপ করে। এ ঘটনায় মুজিবনগর থানার ওসি রবিউল হোসেন,এসআই এস মান্নানসহ পুলিশের ৫ সদস্য এবং জামায়াত শিবিরের অন্তত ১৫ সদস্য আহত হয়।