বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইমাম সম্মেলন ও মউশিক মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 18, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন ও মউশিক মাসিক শিক্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এ জে এম সিরাজুম মুনির। পরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইমাম ও শ্রেষ্ঠ খামারীদের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।