বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনে বই উৎসব

By মেহেরপুর নিউজ

January 01, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বই বিতরণের উদ্বোধন করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আজগর আলী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরণের উদ্বোধন করেন। এ সময় মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডশনের সুপারভাইজার আমানুল্লাহ সেখানে উপস্থিত ছিলেন।