বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

August 12, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ২০২৩ শিক্ষা শিক্ষাবর্ষের শ্রেষ্ঠ শিক্ষক,কেয়ারটেকার,শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা ইসলামীক ফাউন্ডেশন মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। ফিল্ড সুপারভাইজার আমানউল্লাহ আমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মনির। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা ফিল্ড সুপার ভাইজার তাওহীদ ইসলাম।