বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Meherpur News

June 11, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় শিক্ষকদের দুই দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল হুদা।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.জে.এম. সিরাজুম মুনীর।

মুজিবনগর উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার ফরিদ (এসএফ) মো. আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, পাঠদান পদ্ধতি এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।