মুজিবনগর প্রতিনিধি:
এক আকাশের নীচে একটি দেশ, অপার সম্ভাবনার বাংলাদেশ’- এই অঙ্গীকার নিয়ে দেশব্যাপী আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩২ হাজার ৯০৪টি গৃহহীন-ভূমিহীন দুস্থ পরিবারের কাছে ঈদ উপহার হিসেবে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের উদ্বোধন করেন।
মুজিবনগর উপজেলা মিলনায়তনে ১১ টি পরিবারকে তুলে দেওয়া হয় এই দলিল এই আড়ম্বরপূর্ণ আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, জেলা আওয়ামী লীগ এর সদস্য রফিকুল ইসলাম তোতা ,মোনাখালি ইউনিয়ন এর চেয়ারম্যান মফিজুর রহমান,বাগুয়ান ইউনিয়ন এর চেয়ারম্যান আয়্যুব হোসেন, দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান রবি, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, মুজিবনগর উপজেলা আবাসিক চিকিৎসক মাহমুদুর রহমান শিমুল, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গন সহ অন্যান্য অনেকে উল্লেখ্য যে এ পর্যায়ে মেহেরপুর জেলায় ৮৮টি পরিবারের মাঝে জমির মালিকানাসহ ঘর হস্তান্তর করা হয়।