মেহেরপুর নিউজ:
মেহেরপুর মুজিবনগর উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী ও দারিয়াপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগী বাছাইয়ের উদ্বোধন করা হয়েছে।
মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওসমান গনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাছাইয়ের উদ্বোধন ঘোষণা করেন। মোনাখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রফেশনাল অফিসার সাজ্জাদ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।