মেহেরপুর নিউজ: মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে মুজিবনগর উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসার ছাত্রদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার রাতে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো ওসমান গণি উপস্থিত থেকে মাদ্রাসা এবং এতিমখানা শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এসময় মাদ্রাসার সুপারগণ, শিক্ষার্থী ও মিশু পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।