বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে উপজেলা পর্যায়ে চুলের ক্যাপ তৈরীর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

November 02, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে বেকার যুবক যুবতিদের স্বাবলম্বী হতে সহযোগীতা করতে এবং উপজেলার বেকার সমস্যার সমাধান কল্পে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পর্যায়ে ৭ দিন মেয়াদী চুলের ক্যাপ তৈরীর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক কেএম জাহিদ হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ড।

উপজেলা পর্যায়ে ৭ দিন মেয়াদী চুলের ক্যাপ তৈরীর অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষন কোর্সে উপজেলার ৩০ জন বেকার যুবক যুবতি অংশ গ্রহন করছে।