বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ

By Meherpur News

March 19, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালীতে বিসমিল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার এতিম ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান। এসময় বিসমিল্লাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকদের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।