মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগরে কুদরত-ই-খুদা ক্লিনিক এন্ড ল্যাবের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে কুদরত-ই-খুদা ক্লিনিক এন্ড ল্যাব এর নতুন ভবন উদ্বোধন করা হয়।
সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান চাঁদুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, প্রফেসার হাসানুজ্জামান মালেক, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য্য, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাকিম হোসেন খোকন, দারিয়াপুর ইউনিয়ন এর চেয়ারম্যান তৌফিকুল বারি বকুল, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম প্রমুখ পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।