বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে কেদারগঞ্জ বাজারে মাস্ক ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করণ

By মেহেরপুর নিউজ

November 14, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলাধীন কেদারগঞ্জ বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার এর নেতৃত্বে মাস্ক ব্যবহারে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়।

মাস্ক ব্যতীত কোন ক্রেতার নিকট পন্য বিক্রয় না করার জন্য ব্যবসাযীদের অনুরোধ করা হয়। এছাড়া অসহায় মানুষদের মাঝে বিণামূল্যে মাস্ক বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় কসমেটিকস, শিশু খাদ্য, ফলের দোকান ও হোটেলগুলোতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয় যাতে করে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ কোন পণ্য না রাখার জন্য।