বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে কোভিড-১৯ প্রতিরোধকল্পে উপজেলা প্রশাসনের অভিযান

By মেহেরপুর নিউজ

July 10, 2021

মেহেরপুর নিউজ:

কোভিড-১৯ করোনা ভাইরাস প্রতিরোধকল্পে মুজিবনগর প্রশাসন নিরলস অভিযান পরিচালনা করে যাচ্ছে। শনিবার সারাদিন মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার, ভবেরপাড়া, সোনাপুর, বাগোয়ান, মোনাখালি বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

মোবাইল কোর্ট পরিচালনা কারি মুজিবনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম বলেন করোনা প্রতিরোধে শনিবার অভিযান পরিচালনা করা হয়।

এসময় মোট ৮টি মামলায় ৯ জনকে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯২(১) ধারায় ৪০০০ টাকা জরিমানা ও একই আইনের ৬৬ ধারা অনুসারে ১৫০০ টাকা জরিমানা এবং দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুসারে – ১০০ টাকা জরিমানা অর্থাৎ ৯ জন ব্যক্তিকে মোট ৫৬০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। । সার্বিক সহায়তা প্রদান করে মুজিবনগর থানা পুলিশ, বিশ্বনাথপুর পুলিশ ক্যাম্প ও ৬-বিজিবি, চুয়াডাংগা। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।