টপ নিউজ

মুজিবনগরে গণহত্যা দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে স্মতিৃসৌধে মোমবাতি প্রজ্জ্বলন

By মেহেরপুর নিউজ

March 25, 2021

 এস খাঁন:

বাংঙ্গালী জাতির ভয়াবহ রাত ২৫ মার্চ সেই কালো রাত কে স্বরণ করতে কালো রাত্রির শহীদদের শ্রদ্ধা জানাতে মোমবাতি প্রজ্জ্বলন করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার সন্ধা ৭ টা ১ মিনিটে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিকভাবে মোমবাতি প্রজ্জ্বলন করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার ও মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমূল আলম,সমাজসেবা অফিসার আব্দুর রব,এলজিডি ইন্জিনিয়ার শাহীন আক্তার প্রমুখ একসাথে মোমবাতি প্রজ্জলন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন