টপ নিউজ

মুজিবনগরে গুডনেইবার্স এর আয়োজনে Gift Campaign 2020 অনু্ষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 29, 2020

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে গুডনেইবার্স এর আয়োজনে Gift campaign 2020 এর আওতায় শিশুদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি মুজিবনগর উপজেলার বল্লভপুর প্রজেক্ট অফিস প্রঙ্গনে এসব উপহার সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে গুডনেইবার্স এর প্রোগ্রাম অফিসার তসলিমা খাতুনের সঞ্চালনায় এবং গুডনেইবাস্ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার লিংকন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিতছিলেন গুডনেইবাস্ এর সি ডি সি সভাপতি ও বাগোয়ান ইউপি ৬ নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,গুডনেইবাস্ এর মেডিকেল অফিসার সাজদ্বীপ ইসলাম,এস ই অফিসার ঝর্না খাতুন। উপহার বিতরণ অনুষ্ঠানে গুডনেইবাস্ এর পন্সর কৃত ৮৯৫ জন শিশুর মাঝে টিফিন বক্স,জেমিতি বক্স, বিস্কুট এবং একটি করে কম্বল উপহার হিসাবে প্রদান করা হয়।