বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে গুডনেইবার্স এর উদ্যোগে কোভিড- ১৯ মোকাবেলায় মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

August 31, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মুজিবনগরে কোভিড-১৯ করোনা ভাইরাস মোকাবেলায়, গুডনেইবার্স বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের উদ্যোগে, জনগনকে সচেতন করা, সহ মহামারি থেকে বাঁচতে জনসচেতনতা মূলক প্রচার ও মাস্ক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার কেদারগঞ্জ বাজারে কর্মজীবি মানুষের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় গুডনেইবার্স মেহেরপুর সিডিপি এর ম্যানাজার লিংকন রায়, কেদারগঞ্জ বাজার ব্যাবসায়ী কমিটির সভাপতি কুতুবউদ্দীন মল্লিক, কমিউনিটি ডেভেলপমেন্ট কমিটির সভাপতি ইউপি সদস্য মিঃ শংকর বিশ্বাস,বাগোয়ান ইউনিয়ন পরিষদের (সাবেক ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও সিডিপি সহসভাপতি আক্কাস আলী গুডনেইবার্সের ,হেল্থ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাসসহ গুডনেইবার্স এর ভলেন্টিটিয়ার বৃন্দ উপস্হিত ছিলেন। করোনা ভাইরাস মোকাবেলায় গুডনেইবার্স এর পক্ষ থেকে কর্মজীবি মানুষের মাঝে ১হাজার মাস্ক বিতরণ করা হয়।