বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে গুডনেইবাস্ এর আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

By মেহেরপুর নিউজ

March 18, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করে গুডনেইবাস্ বাংলাদেশ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিস।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় শিশু দিবস উপলক্ষে বল্লভপুর প্রজেক্ট অফিস চত্তরে শিশুদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গুডনেইবার্স এর প্রোগ্রাম অফিসার তছলিমা খাতুনের সঞ্চালনায় এবং গুডনেইবাস্ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের ম্যানেজার লিংকন রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন সিডিসি সভাপতি ও বাগোয়ান ইউনিয়ন পরিষদ ৬ নং ওয়ার্ড সদস্য সংকর বিশ্বাস,সিডিসি সহসভাপতি ও বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্কাস আলী,গুডনেইবাস্ যুব পরিষদের সভাপতি কবিতা খাতুন। উপস্হিত ছিলেন গুডনেইবাস্ মেহেরপুর সিডিপি বল্লভপুর প্রজেক্ট অফিসের কর্মকর্তা কর্মচারি বৃন্দ।