বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ পরিবারের

By Meherpur News

May 10, 2026

মেহেরপুর নিউজ:

মুজিবনগরের বিশ্বনাথপুর গ্রামে উর্মি (১৮) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার মুজিবনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত উর্মি বিশ্বনাথপুর গ্রামের সোহেল বিশ্বাসের স্ত্রী। জানা গেছে, গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, উর্মির পরিবারের দাবি এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।