টপ নিউজ

মুজিবনগরে গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষে স্থান পরিদর্শন

By মেহেরপুর নিউজ

November 14, 2020

মেহেরপুর নিউজ:

মুজিববর্ষে দেশের সকল  ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের জন্য মেহেরপুর জেলার  মুজিবনগর উপজেলায় উপকারভোগী নির্বাচন ও গৃহ নির্মাণের লক্ষ্যে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ও দারিয়াপুর ইউনিয়নের কয়েকটি স্থান সরেজমিন পরিদর্শন করেছেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার।

শনিবার  দিনব্যাপী মুজিবনগর উপজেলার বাগোয়ান ও দারিয়াপুর  ইউনিয়নে বিভিন্ন এলাকার  ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য গৃহনির্মাণের লক্ষ্যে ভূমি পরিদর্শন করেন তিনি।

এসময় উপজেলা নির্বাহি অফিসার সুজন সরকার প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, পুলিশ বাহিনীর সদস্যগণ ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

জানা যায়,  মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে পরিবার প্রতি ২ শতাংশ খাস জমি বন্দোবস্ত প্রদান পূর্বক ১ লক্ষ ৭১ হাজার টাকায় নির্মিতব্য দুই কক্ষ বিশিষ্ট (রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউটিলিটি স্পেসসহ) ঘর নির্মাণ করা হবে। মুজিববর্ষে জনগণকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ১ লক্ষ গৃহহীন পরিবারকে প্রদান করা হবে ‘দুর্যোগ সহনীয় ঘর’।