মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে মুজিবনগর উপজেলা পর্যায়ের ৫১ তম বাংলাদেশ জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজেয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।মুজিবনগর উপজেলা পর্যায়ে কাবাডি বালকে আনন্দবাস মিয়া মনসুর একাডেমি চ্যাম্পিয়ন, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় রানারআপ।
কাবাডি বালিকায় গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের চ্যাম্পিয়ন, আনন্দবাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় রানারআপ। দাবা বালিকায় গোপালনগর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন, দারিয়াপুর মাধ্যমিক বালিক বিদ্যালয় রানার্সআপ সহ- সাঁতার প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।