বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতার নির্বাচনী গণসংযোগ

By মেহেরপুর নিউজ

May 03, 2024

মেহেরপুর নিউজঃ

মুজিবনগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতার কাপ পিরিচ প্রতীকের নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে বাগোয়ান ইউনিয়নের জয়পুর ও তারানগর গ্রামে এ গনসংযোগ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম তোতার নেতৃত্বে গনসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মোবারোক হোসেন, সহকারী শিক্ষক আরিফ হোসেন, ওয়াড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদসহ জয়পুর ও তারানগর গ্রাম আওয়ামীলীগের নেতা কর্মীরা আগামী ৮ মে মুজিবনগর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।