বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে চোরসহ মোবাইল ও টাকা উদ্ধার

By মেহেরপুর নিউজ

September 05, 2021

মুজিবনগর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে চুরিকৃত মোবাইল, টাকাসহ চোর আটক।  মেহেরপুর সদর উপজেলার আমদহ গ্রামের রুহুল আমিনের ছেলে শাহিন রেজা (২৯) কে আটক করেছে মুজিবনগর থানা পুলিশ।

শনিবার বিকেলে চোর শাহিন রেজার বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার শয়ন কক্ষ থেকে চোরায় কৃত তিনটি মোবাইল ও ১৮০০০ টাকা উদ্ধার করা হয়।

মুজিবনগর থানা ইনচার্য (ওসি) আব্দুল হাশেম, জানান গত ২ তারিখে শিবপুর গ্রামের বাশার শেখ (কাটু)র, ছেলে আবুল কালাম আজাদ, মুজিবনগর থানায় মোবাইল ও টাকা চুরির বিষয়ে একটি অভিযোগ দায়ের করে। তার অভিযোগের প্রক্ষিতে আমার নির্দেশে, মুজিবনগর থানাধীন বিশ্বনাথপুর আইসি পুলিশ ফাড়ির এস আই ঈস্রাফিল তদন্ত শুরু করে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে এস আই ঈস্রাফিল সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে, সদর উপজেলার আমদহ গ্রামে অভিযান পরিচালনা করে, শাহিন রেজাকে তার বাড়ি থেকে চুরিকৃত মোবাইল ও টাকা সহ আটক করে। তিনি আরো বলেন, চোর শাহিন অনেক দিন থেকে এলাকার বিভিন্ন গ্রামে রাতের আধারে মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করত। মূলত এটাই ছিল তার পেশা।

আটক কৃত চোরকে মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়েছে।