বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 06, 2023

মেহেরপুর নিউজ:

প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে ধারণ করে মেহেরপুরের মুজিবনগরে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে বুধবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুস সাদাত রত্ন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল, মেহেরপুর যুব অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর লক্ষণ বাহাদুর, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রকিব উদ্দিন । অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ নকিম উদ্দিন, মোঃ জাফর ইকবাল।