বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জমি আছে ঘর নেই প্রকল্পের নির্মাণাধীন ঘরের কাজ পরিদর্শন

By মেহেরপুর নিউজ

May 25, 2021

মেহেরপুর নিউজ:

জমি আছে ঘর নেই, সরকারের এই প্রকল্পের আওতায় মেহেরপুরের মুজিবনগর উপজেলার ‘ক” শ্রেনীর গৃহহীনদের জন্য নির্মাণাধীন ঘরের  কাজ পরিদর্শন করা হয়েছে।

মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন। নির্মাণাধীন ঘর পরিদর্শনকালে মুজিবনগর উপজেলা নিবার্হী কর্মকর্তা এলাকার বিশিষ্ট জনদের সাথে কথা বলেন। এ সময় মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মোঃ আনিসুজ্জামান খান তার সাথে ছিলেন।