অন্যান্য

মুজিবনগরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ ।। আহত ৫

By মেহেরপুর নিউজ

February 07, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ ফেব্রুয়ারি: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলোমেুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের আনারুলের ছেলে বিজন, সুজন, বিজনের মেয়ে শরিফা, আবদুল গফরের ছেলে আজিম ও আজিলের মেয়ে রুপা। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার সকালের দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, মেহেরপুরের মুজিনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের ভবানীপুর গ্রামের একটি বিরোধ পূর্ন জমির দখল নেয়াকে কেন্দ্র করে আজিল ও আনারুলের লোকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘষে উভয়পক্ষের ৫ জন আহত হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।