মেহেরপুর নিউজ:
জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে মেহেরপুরের মুজিবনগরে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ মিলনাতনে আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রবের সভাপতিত্বে মুজিবনগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস। এর আগে সমাজসেবা দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে র্যালীটি মুজিবনগর উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগন অংশগ্রহণ করেন।