বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জাতীয় শোক দিবস পালনে প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

August 05, 2019

আগামী ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনয়াতনে  প্রস্তুতি সভায় সভাপতিত্ব  করেন উপজেলা নির্বাহী অফিসার উসমান গনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস।

এসময় সেখানে মুজিবনগর থানার ওসি আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান সহ  সরকারী কর্মকর্তা ও উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সভায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির বিষয় নিয়ে আলোচনা করা হয়।