মেহেরপুরের মুজিবনগরে র্যালী, আলোচনাসভা, দোয়া মাহফিল ও চিত্রাঙ্কন প্রতিযোগীতার মধ্যে দিয়ে মুজিবনগরে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
বৃহস্প্রতিবার সাকল ৮ টার দিকে এ উপলক্ষে একটি শোক র্যালী বের করা হয়। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর নেতৃত্বে র্যালীটি উপজেলা চত্বর থেকে শুরু করে মুজিবনগর সড়ক প্রদক্ষিন করে মুজিবনগর কমপ্লেক্স এর ভিতর শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনয়াতনে শোক দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। উপজেলা নির্বাহী অফিসার উসমান গনীর সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন ও উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া খন্দকার এর যৌথ সনচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা কৃষি অফিসার আনিসুজ্জামান খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার সকল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।ৎ
# মুজিবনগর অফিস #