মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির তাজউদ্দীন খান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর বাইতুল মাল সেক্রেটারি জার্জিস হোসাইন, উপজেলা নায়েবে আমির ফিরাতুল ইসলাম, সহকারী সেক্রেটারি মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম এবং মুজিবনগর উপজেলা সেক্রেটারি খায়রুল বাসার প্রমুখ।