রাজনীতি

মুজিবনগরে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ ।। নিহত ১।। ওসি সহ উভয় পক্ষের আহত ২০

By মেহেরপুর নিউজ

September 19, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ সেপ্টেম্বর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার গৌরিনগর নামক স্থানে হরতালের সমর্থনে জামায়াত শিবির সড়ক আবরোধ করে  বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ বাঁধা দিলে পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও গুলি বর্ষনের ঘটনা ঘটেছে । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে টিয়ারসেল ও কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ  ঘটনায় এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে,মুজিবনগর থানার ওসি রবিউল  হোসেন,৫ পুলিশ সদস্য সহ ২০ জন। আহত পুলিশ সদস্যরা হলেন,মুজিবনগর থানার এসআই এস মান্নান,কনস্টেবল খায়রুল,আজহারুল এবং মীর উল আলম। গুলিবিদ্ধ জামায়াত ও শিবির কর্মীরা হলো-সুলতান আহম্মেদ, মানিক, নোমান, আক্তারুজ্জামান, রাফিউল ইসলাম, সুমন আলী,দেলোয়ার হোসেন ও মোজাম্মেল হোসেন।আহতদের মধ্য,মুজিবনগর থানার এসআই এস মান্নানের অবস্থা আশংকাজনক। তাকে য়শোর সামরিক হাসাপাতালে রেফার্ড  করা হয়েছে।

আহত মুজিবনগর  থানার ওসি সহ আহত পুলিশ সদস্যরা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতারে চিকিৎসাধীন রয়েছে। এছাড়াও আহত জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মুজিবনগর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আজ বৃহস্পতিবার সকালে মুজিবনগর-মেহেরপুর সড়কের গৌরিনগর নামক স্থানে  জামায়াতের ডাকা দেশব্যাপী  ২য়  দিনের হরতালের সমর্থনে সড়ক অবোরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে জামায়াত-শিবির। পুলিশ বাঁধা দিলে জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তারা পুলিশ সদস্যদের কুপাতে থাকে। পুলিশ এসময় আত্নরক্ষার জন্য টিয়ারসেল নিক্ষেপ ও গুলি চালায়।

মেহেরপুরের  পুলিশ সুপার নাহিদুজ্জামান মেহেরপুর নিউজকে বলেন,মুজিবনগর ও চকশ্যামনগরের পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।  পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।