বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনামূলক ওয়ার্কশপ

By মেহেরপুর নিউজ

May 30, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর সোনালী ব্যাংক উপজেলা শাখার উদ্যোগে জাল নোট প্রচলন প্রতিরোধে সচেতনামূলক ওয়ার্কশপ ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সচেতনতামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার নাজমুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খায়রুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মোতাহার হোসেন, পরিচালক মোঃশাহিনুর রহমান।