মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমির উদ্যোগে আল-কুরআনের সবক প্রদান ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে একাডেমি প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিনিয়াস প্রি ক্যাডেট একাডেমির পরিচালক হারুনুর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বাকের আলী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আমানুল্লাহ আল আমান, বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমির পরিচালক মিজানুর রহমান, প্রধান শিক্ষক ওমর ফারুক, সরকারি প্রধান শিক্ষক ছকিদা খাতুন, শিক্ষার্থী সাইমুন নাহার ও নুসরাত জাহান তানিশা।
পরবর্তীতে বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে আল-কুরআনের সবক প্রদান এবং পবিত্র কোরআন শরীফ তুলে দেওয়া হয়।