বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে জুয়া খেলার অভিযোগে ৪ জন গ্রেপ্তার

By মেহেরপুর নিউজ

May 15, 2022

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে জুয়া খেলার অভিযোগে রেজা, আবদুল হান্নান, তাহাজ উদ্দিন এবং জনি মন্ডল নামের ৪ জনকে গ্রেপ্তার করেছে।

রবিবার মধ্যরাত মুজিবনগর উপজেলার ঢোলমারি গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে রেজা, আবদুল হান্নান, তাহাজ উদ্দিন এবং জনি মন্ডলকে গ্রেপ্তার করেন। গ্রেফতার রেজা মুজিবনগর উপজেলার রশিকপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে, আবদুল হান্নান ঢোলমারি গ্রামের আবুল হোসেনের ছেলে, তাহাজ উদ্দিন একই গ্রামের রহমতউল্লাহ শেখের ছেলে এবং জনি মন্ডল রতনপুর গ্রামের আবির মণ্ডলের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার এসআই জুয়েল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ও এএসআই সুভাষ কুমার,উত্তম কুমার ও এএসআই(নিঃ)আলী হোসেন ঢোলমারী গ্রামস্থ জনৈক হেকমত আলীর আম বাগানে অভিযান চালান। এ সময় জুয়া খেলার সময় তাদের কে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে ২ হাজার ৯৮০ টাকা, ১ সেট তাস, ১ টি টর্চ লাইট সহ বেশ কিছু সিগারেটের জব্দ করা হয়। এ ঘটনায় ওই ৪ ব্যক্তির বিরুদ্ধে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।