বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিবনগর উপজেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মহাজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু,উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও দ্বায়িত্ব প্রাপ্ত তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ।