মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ মার্চ:
মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার সোনাপুরে ট্রাকের ধাক্কায় নাসিরউদ্দিন(২৫) নামের এক এনজিও কর্মী মারাত্মক আহত হয়েছে। তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ওই ঘটনা ঘটে। জানা গেছে, সোনাপুর গ্রামের বোরহানউদ্দিনের ছেলে নাসিরউদ্দিন ঘটনার সময় সাইকেল যোগে বাড়ি ফেরার পথে বিপরীতগামী মাল বোঝায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে পড়ে গেলে তার ডান পায়ের উপর দিকে ট্রাকটি চলে যায়। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। জনতা ট্রাকটি আটক করতে পারেনি।