টপ নিউজ

মুজিবনগরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

By মেহেরপুর নিউজ

September 26, 2020

 মুজিবনগর প্রতিনিধি :

মেহেরপুরের মুজিবনগরে ট্রাকের ধাক্কায় খাদেম গাজি (৬৫) একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার আনন্দবাস মন্ডলপাড়া তিন রাস্তার মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত খাদেম গাজি আনন্দবাস গ্রামের কলিমদ্দিন গাজির ছেলে।

স্থানীয়রা জানায়, কেদারগঞ্জ বাজার থেকে ছেড়ে আসা একটি বালি ভর্তি ট্রাক আনন্দবাস গ্রামে যাওয়ার পথে মন্ডলপাড়া তিন রাস্তার মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা সাইকেল আরোহী খাদেম গাজী ট্রাকটিকে ক্রস করতে গিয়ে কাদায় পিছলিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা আব্দুল হাশেম জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পাঠানো হলে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। একারনে পারিবারিক ভাবে লাশ দাফন করেছে।