মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। সোমবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এসভা অনুষ্ঠিত হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে “প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মোল্লা। এদিকে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২২ উপলক্ষে এর আগে একটি র্যালী বের করা হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের নেতৃত্বে র্যালীটি মুজিবনগর উপজেলা চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।