বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করণ কর্মশালা

By মেহেরপুর নিউজ

June 12, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ জুন: তামাক নিয়ন্ত্রণ আইনকে সঠিকভাবে প্রয়োগের লক্ষে উদ্বুদ্ধ করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে মেহেরপুরের মুজিবনগর মডেল মাধ্যমিক বিদ্যালয় হলরুমে এইড ও আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে আইনের কার্যকর প্রয়োগের মাধ্যমে খুলনা বিভাগ ধূমপানমুক্ত করণ প্রকল্পের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বিভিন্ন পাবলিক প্লেস ও পরিবহন কর্তৃপক্ষসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। মুজিবনগর মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইজারুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আইনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন এইড সহকারী প্রকল্প সমš^য় অ্যাডভোকেট তন্ময় কুন্ডু। বক্তব্য রাখেন আশ্রয় পরিচালক এমএ হাসান সুমন, এইড প্রোগ্রাম অফিসার এমএ মিজান পারভেজ, সাংবাদিক শেখ শফি উদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক আব্দুল হাই ও সহকারী শিক্ষক মোকাদ্দেস হোসেন প্রমূখ।