বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্ক ফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 26, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে উপজেলা টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে সভায় ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সরকারের ২০৪০সালের মধ্যে তামাক নিমূল করার ঘোষণা কে সামনে রেখে সভাপতি সভায় বক্তব্য রাখেন।