অন্যান্য

মুজিবনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহত ৪

By মেহেরপুর নিউজ

March 15, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ১৫ মার্চ:

দু’শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আব্দুস সাত্তার ও নায়েব আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের এঘটনা ঘটে।

জানা গেছে, মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে খালেক(১০) ও প্রতিবেশী আহমদ্দের ছেলে নাজমুল(৯) এর মধ্যে ঝগড়া হয় । এ ঝগড়ার জের ধরে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে দুপক্ষের ৪ ব্যাক্তি আহত হয়। আহতদের মধ্যে আনোয়ার হোসেনরে ছেলে আব্দুস সাত্তার ও আহমদের ছেলে নায়েব আলীকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আব্দুস সাত্তারের অবস্থা আশংকাজনক বলে হাসপাতালের কর্তব্যরতত চিকিৎসক জানান। এ ঘটনায় মুজিবনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।