বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে দক্ষতা উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষন অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

January 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে সমবায় সমিতির সদস্যদের দক্ষতা উন্নয়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমবায় অধিদপ্তরের প্রশিক্ষক নুরুজ্জামান এর সভাপতিত্বে প্রশিক্ষনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হারিছুল আবিদ,সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার প্রমুখ। দিনব্যাপী প্রশিক্ষণে মুজিবনগর উপজেলার ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করে।