বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট, মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন

By Meherpur News

February 16, 2026

মেহেরপুর নিউজ:

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী ভলিবল টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ের ভলিবল কোর্টে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মুজিবনগর উপজেলার মোট ৬টি দল অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় তারা বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয় দলকে ২৫-১৩, ১৮-২৫ ও ২৫-১৬ পয়েন্টে পরাজিত করে শিরোপা জয় করে।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী অপর দলগুলো হলো—মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয়, কোমরপুর মাধ্যমিক বিদ্যালয়, জয়পুর তারানগর মাধ্যমিক বিদ্যালয় এবং আনন্দবাস মিয়া মনসুর একাডেমী।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ। এর আগে তিনি দিনব্যাপী জেলা ক্রীড়া অফিস আয়োজিত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।