অন্যান্য

মুজিবনগরে নছিমন উল্টে এক ব্যাক্তি আহত

By মেহেরপুর নিউজ

August 19, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ আগষ্ট: মেহেরপুর মুজিবনগর সড়কের আনন্দবাসে নছিমন উল্টে টনিক নামের ব্যাক্তি আহত হয়েছে। আহত টনিক মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকশা গ্রামের শহিদুল হকের ছেলে। বর্তমানে সে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে টনিক একটি নছিমন কিনতে মুজিবনগরে যায়।  নছিমন কিনে সে নিজে চালিয়ে মুজিবনগর থেকে নিজ বাড়ি ফিরছিলো। পথিমধ্যে আনন্দবাস নামক স্থানে পৌছালে নছিমনের নিয়ন্ত্রন হারিয়ে নছিমনসহ সে সড়কে উল্টে পড়ে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।