বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

By Meherpur News

April 23, 2026

মেহেরপুর নিউজঃ মেহেরপুরের মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়ের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিল্পী রানী রায়।

সভায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, ধর্মীয় নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আব্দুল মোমিন। এছাড়া বক্তব্য রাখেন মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমির খান জাহান আলী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, এনসিপি প্রতিনিধি অরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আহসান আলী খান, ইমাম সমিতির সভাপতি তোহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্র কুমার পাল, ফাদার রুথজন সরকার, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ও আনোয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

সভায় উপস্থিত বক্তারা এলাকার উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।