মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ মে: “প্রসূতি মায়ের যত্ন নিন, মাতৃ মৃত্যুরোধ করুন” এই শ্লোগানে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে মুজিবনগর উপজেলায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস । আজ মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি কেদারগঞ্জ বাজার প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স এ এসে শেষ হয়। পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ রেজওয়ানা খাতুন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুল হাই, পি পিআই কর্মকর্তা আব্দুল মজিদ, আলেয়া খাতুন, ফিল্ড ফেসিলেটর এস পি ডি ইসসুফ আলী, ব্রাক পুষ্টি প্রতিনিধি মিলন খাঁন প্রমুখ।