মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ০১ ফেব্রুয়ারি: স্বামীর নির্যাতন থেকে মেয়েকে বাঁচাতে গিয়ে জামাই পক্ষের হামলায় শ্বশুর শাশুড়ী সহ ৩ জন অহত হয়েছে।
শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর গ্রামের আদম আলীর ছেলে বক্কার তার স্ত্রী সোনাভানুকে নির্যাতন করে। ওই ঘটনায় সোনাভানু একই গ্রামের তার পিতার বাড়িতে ঘটনাটি জানায়। সন্ধ্যায় সোনাভানুর পিতা সাহার আলী ও তার স্ত্রী কোহিনুর খাতুন প্রতিবাদ করতে গেলে সোনাভানুর শ্বশুর আদম আলীর নেতৃত্বে লোকজন সোনাভানুর পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে সাহার আলী, তার স্ত্রী কোহিনুর ও মেয়ে সোনাভানু আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।