বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

May 20, 2024

মেহেরপুর নিউজঃ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) মুজিবনগরের উদ্যোগে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় পল্লী উন্নয়ন কিশোরী সংঘের সদস্যদের সচেতনামূলক প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে কিশোরী সংঘের সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খায়রুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং পরে বিআরডিবি পক্ষ থেকে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কিশোরী সংঘের সদস্যদের মাঝে উপকরণ বিতরণ করেন।