বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে পিস্তলসহ ৫ জন আটক

By মেহেরপুর নিউজ

February 24, 2024

মেহেরপুর নিউজঃ

মেহেরপুরের মুজিবনগর থানা পুলিশের অভিযানে একটি পিস্তল, ১রাউন্ড গুলি ও ম্যাগজিন সহ শামীম রেজা, প্রিন্স শেখ, শাহীন রেজা, রাজন হাসান এবং আলামিন নামের ৫ জনকে গ্রেফতার করেছে।

শনিবার সন্ধ্যার দিকে মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটক শামীম রেজা শেখ বিজয় ও (২১),প্রিন্স শেখ (৩৪) মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের বিল্লাল শেখের ছেলে। শাহিন রেজা একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। রাজন হাসান (২৯) যশোরের ঝুমঝুমপুর গ্রামের আব্দুল খালেক এর ছেলে এবং আলামিন ( ৩১) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত’র নেতৃত্বে মুজিবনগর থানা পুলিশের একটি দল মুজিবনগর উপজেলা শিবপুর গ্রামের সাহাজুল শেখের ছেলে শামীম হোসেন শেখ বিজয় শেখের বাড়িতে অভিযান চালান।

এ সময় তার বাড়ির সিঁড়ি ঘরের পায়খানার ট্যাংকির ভিতর থেকে ১টি পিস্তল,১ রাউন্ড গুলি ১ টি ম্যাগাজিন উদ্ধার করেন। এবং ওই পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেন। পরে রাতে আটক ৫ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।