বর্তমান পরিপ্রেক্ষিত

মুজিবনগরে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা

By মেহেরপুর নিউজ

August 29, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামে বাগোয়ান ইউনিয়ন পরিষদের পিছনে শাহীন উদ্দীন শাহিনের পুকুরে বিষ দিয়ে মাছ মারার এ ঘটনা ঘটে।

জানা গেছে মনিরুল ইসলাম এবং ফারুক হোসেন পুকুরটি লিজ নিয়ে সেখানে মাছ চাষ করছেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা ঐ পুকুরটিতে বিষ প্রয়োগ করে। এতে করে ২ লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে মালিক কক্ষ জানান।

মনিরুল ইসলাম বলেন, আমি ও আমার ব্যবসায়িক পার্টনার ২ বিঘা ৫কাটা জায়গার পুকুরটি আনন্দবাস গ্রামের শাহীন উদ্দীন শাহীনের কাছে থেকে  ১ লক্ষ ৬০ হাজার টাকায় লিজ নিয়ে  মাছ চাষ করছি। কে বা কাহা শত্রুতা করে পুকুরে বিষ প্রয়োগ করে। এতে পুকুরের সমস্ত মাছ মারা গেছে। বিষ প্রয়োগের ফলে প্রায় আমাদের ২ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।